× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী

নারায়ন দেবনাথ

স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
মুক্তিযোদ্ধা বনাম রাজাকার

মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। ২৪ এর সরকার উৎখাত যদি ৭১এর স্বাধীনতার সাথে তুলনা করা হয় তাহলে বুঝতে হবে বিএনপি একটি স্বাধীনতা বিরোধী রাজাকারদের দল। তানা হলে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলতে পারেন যে, ২৪এ সরকার উৎখাত আন্দোলনে যে সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছিল তাদের বিচার করতে হলে ৭১এর রাজাকার হত্যার বিচারও করতে হবে। যারা প্রান হারিয়েছে সেটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গিয়েছে।

তাহলে সরকার উৎখাতের ঘটনা কি যুদ্ধক্ষেত্র ছিলো? তাই যদি হয় তাহলে সেই যুদ্ধক্ষেত্রে পুলিশ ছিলো রাজাকারের ভূমিকায় আর যারা সরকার উৎখাত করেছে তারা হবে মুক্তিযোদ্ধা। বিধির কি নিষ্ঠুর বিধান স্বাধীনতার ৫৪ বছর পর স্বাধীনতা বিরোধী রাজাকারেরা হয়ে গেল মুক্তিযোদ্ধা আর স্বাধীনতার জন্য যারা রক্ত ঝড়ালো তারা হয়ে গেল রাজাকার।

বিএনপিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা হিসাবে যারা অন্তর্ভুক্ত অথবা যারা এখনো সরকারের অংশ তাদের পদত্যাগ করা উচিত। কিন্তু কেউ পদত্যাগ করবে না কারণ বিএনপি রাজাকার সমর্থিত একটি রাজনৈতিক দল জেনেই তারা এই দলের সদস্য হয়েছিলেন।

৭৫এ শেখ মুজিবুর রহমানের হত্যার পরও ফ্রিডম পার্টি ছত্রছায়ায় খুনিদের বিএনপি আশ্রয় প্রশ্রয় দিয়েছিলো। রাজাকারদের মন্ত্রী বানিয়ে রক্ত খচিত লাল সবুজের পতাকা তাদের গাড়িতে তুলে দেয়া হয়েছিল। কিন্তু সেই দিনগুলো বিএনপি ধরে রাখতে পারেনি। এবারো যে ধরে রাখতে পারবে ইতিহাস সেকথা বলে না।

বাংলাদেশে কোন রাজনৈতিক দলই স্বাধীনতা বিরোধিদের প্রশ্রয় না দিয়ে সরকার চালাতে পারেনি সে আওয়ামী লীগের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। মুক্তিযুদ্ধকে যারা আমরা মুক্তির সনদ ভেবে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম একটি অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলাম তাদের কাছে এ-সবই দু:স্বপ্ন।

বাংলাদেশ কোন কালেই স্বাধীনতা পায়নি আর এ জীবনে পাবেও না। কারণ বাংলাদেশের মানুষ নিজেদের ধর্মের বেড়াজালের উর্ধে উঠতে পারেনি আর পারবেও না কোনদিন। ধর্ম ভিত্তিক রাষ্ট্রে যারাই ক্ষমতায় আসবে তাদের কেই ধর্মকে অবলম্বন করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত সেখানেও বাংলাদেশের মতো একটি ধর্ম সংখ্যাগরিষ্ট কিন্তু সেখানে মানুষের অধিকার নিয়ে কোন রাজনৈতিক দল ছিনিমিনি খেলেনা প্রত্যেকে স্বীয় ধর্মীয় স্বাধীনতা ভোগ করে। ভারত আজ কোথায় অবস্থান করছে প্রতি পদক্ষেপেই বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারে। কিন্তু পরিবর্তীত হবেনা কারণ পরিবর্তন হতে ধর্মই বাধা দিচ্ছে ভবিষ্যতেও দেবে। সুতরাং স্বাধীনতা মুক্তিযুদ্ধ এসব নিয়ে কথা না বলাই ভালো। কারণ বাংলাদেশ স্বাধীনতার উপযুক্ত একটি দেশ নয়।


এ ক্যটাগরির আরো খবর..