উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ার দেড়শ বছরের পুরোনো পৌরসভাকে অবশেষে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ এপ্রিল দুপুর সোয়া ১২ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশের সিটি করপোরেশনের তালিকায় নতুন করে যুক্ত হলো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই বগুড়া শহর। ঘোষণার পর তিনি ফলক উন্মোচন করেন ও পৌরসভা চত্বরে বৃক্ষরোপন করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করলাম। এখন আপনাদের দায়িত্ব নিজেদের শহরকে পরিষ্কার রাখা। আমি আসার পথে অনেক জায়গায় ময়লা দেখেছি। আপনারা আপনাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া ৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিলটন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পৌর প্রশাসক রাজিয়া সুলতানা প্রমুখ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো সরকারি সফরে বগুড়ায় এসে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী।
এবগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, বগুড়া সিটি কর্পোরেশন মর্যাদা পাওয়ায় নতুন বিনিয়োগ, আবাসন, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এতে কর্মসংস্থান বাড়বে। এজন্য বগুড়াবাসীর কাছে আজকের দিনটি শুধু প্রশাসনিক ঘোষণা নয়, একটি নতুন নগর গড়াররপর ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। পরে তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করেন।
বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন তিনি। সন্ধ্যা ৬ টায় বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন।