× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিজস্ব প্রতিবেদক

স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক ৪৪ জন নারীসহ মোট ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে। তাদের আত্মনির্ভরশীল করা এবং আয়ের পথ তৈরি করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডেফ (বিএনএফডি বা বাংলাদেশ জাতীয় বধির সংস্থা))-এর সঙ্গে যৌথভাবে ব্র্যাক ব্যাংকের সিএসআর প্রোগ্রাম ‘অপরাজেয় আমি’-এর আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে অংশগ্রহণকারীরা ছয় মাসব্যাপী দর্জিকাজ ও ব্যবসায়িক ব্যবস্থাপনার ওপর নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। গত ২৩ এপ্রিল ২০২৬ এক অনুষ্ঠানের ব্র্যাক ব্যাংক ও বিএনএফডি সফলভাবে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সেলাই মেশিন তুলে দেয়। এর ফলে তারা এখন ঘরে বসে নিজের ব্যবসা শুরু করা অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা তাদের তৈরি পোশাকের একটি প্রদর্শনীও আয়োজন করেন। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ২০ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন, যা এই উদ্যোগের সফলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। এই কার্যক্রমের অধীনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও প্রকল্প দলের সমন্বয়ে একটি বিশেষায়িত ‘সেলাই প্রশিক্ষণ পাঠ্যক্রম’ তৈরি করা হয়েছে।

ব্র্যাক ব্যাংক এবং বিএনএফডি নিয়মিতভাবে অংশগ্রহণকারীদের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “প্রকৃত অন্তর্ভুক্তি তখনই সম্ভব যখন আমরা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়ন করতে পারবো।

এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চাই, যাতে তারা টেকসই জীবিকা অর্জন করতে পারেন।” বিএনএফডি’র প্রশাসক মোঃ মোশাররফ হোসেন বলেন, “আত্মনির্ভরশীল হওয়ার জন্য সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই অংশীদারিত্ব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থবহ সুযোগ তৈরির ক্ষেত্রে আমাদের সামর্থ্যকে আরও শক্তিশালী করেছে।”

সংবাদ বিজ্ঞপ্তি ‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..