কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্পত্তির লোভে সিয়াম মিয়া(১৩)নামে এক এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার রাতে মেহেদী ও ইমরান নামে দুই বখাটে শিশু সিয়ামকে অমানুষিক নির্যাতন করে পাড়কোনা নামক স্থানের একটি ব্রীজের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।জ্ঞান ফেরার পর সিয়াম এক পথচারীর মাধ্যমে বাড়ীতে ফিরে আসলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে।সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
সিয়াম উপজেলার কয়খা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। ঘটনার রাতে মেহেদী ও ইমরান ঝালমুড়ি খাওয়া কথা বলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর শুরু করে বলে জানিয়েছে শিশু সিয়াম মিয়া।এ সময় সে মারার কারন জানতে চাইলে ২০ হাজার টাকার জন্য তাকে মারা হচ্ছে বলে জানায় এই দুই বখাটে।২০ টাকা মেহেদী ও ইমরানকে স্থানীয় ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া দিয়েছে বলে জানায় শিশু সিয়াম মিয়া।
সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বেডে শুয়ে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন,আমার বাড়ীর সম্পত্তির জন্য আমার চাচাতো ভাই রেজোয়ান মিয়া আমাকে মারতে চায়। মেহেদী ও ইমরানকে রেজোয়ান ভাই ২০ হাজার টাকা আমাকে মারার জন্য দিয়েছে বলে তারা আমাকে মারধরের সময় বলেছে।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। অপর দিকে মেহেদী গাজী (২৬) ও ইমরান(২৫)কে খুঁজে পাওয়া যায়নি।তারা দু’জন বর্তমানে পলাতক রয়েছে। কাঠ ব্যবসায়ী রেজোয়ান কয়খা গ্রামের হোসেন আলীর ছেলে।
অন্যদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেন একই গ্রামের সোলায়মান গাজী এবং বাহার আলীর ছেলে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।