শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয়

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা )২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় তমুল প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে উপজেলা চ্যাম্পিয়ন বালক দল হিসাবে ৬৩ নং হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল হিসাবে ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃতিত্ব অর্জন করে।

রানার্স আপ বালক দল হিসাবে প্রতিদ্বন্দিতা করে ৭৩নং দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল ৩৬ নং আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইনের সভাপতিত্বে  এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সোলায়মান কবীর, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সহকারীশিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।  উল্লেখ্য যে,উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল দুটি মুন্সিগঞ্জ ইউনিয়নের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।