প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন প্রতিরক্ষা উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

প্রতিরক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হবে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত ক্ষেত্রে যৌথ উদ্যোগও আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের একজন বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।