× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

শার্শা প্রতিনিধি

প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী জিয়া খালকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ১৯৭৬ সালে ১লা নভেম্বর সাবেক প্রয়ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালটি প্রথম খনন করেন। আগামীকাল ২৭এপ্রিল খালটি পুনঃখনন কাজের উদ্বোধনের লক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে খালটির এলাকায় নিরাপত্তা ব‍্যবস্থার ব‍্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি খালের দু’পাড়ে আগাছা পরিষ্কার, মাটি সমতলকরণ এবং বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খালের আশপাশে বসানো হচ্ছে নতুন সাইনবোর্ড ও আলোকসজ্জার ব্যবস্থা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় কর্মীদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন পর্যায়ে সভা-মিটিং করে সফরকে সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন অবহেলিত জিয়া খাল প্রধানমন্ত্রীর আগমনের কারণে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে খালটির পূর্ণাঙ্গ খনন ও উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন হবে, যা এলাকার কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকিছু সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..