পঞ্চগড়ের বোদায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক করেছে বোদা থানা পুলিশ।
গতকাল রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় ঘটনাটি ঘটে। পরে প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, রবিবার সকালে তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার ছোট ভাইকে বিদ্যালয়ে দিতে গেলে প্রধান শিক্ষক হাবিবুর রহমান তাকে দ্বিতীয় তলায় জেতে বলে। এসময়
দ্বিতীয় তলায় কোন শিক্ষক না থাকায় প্রধান শিক্ষক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। ছাত্রীটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি বলে। তার মা বাবাকে জানালে তার বাবা স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। ক্ষুব্ধ কয়েকশো মানুষ প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষককের বিচারের দাবিতে বিক্ষোভ করে।
পরে স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানান। বোদা উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে আটক করে পুলিশ হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছে।
এ ক্যটাগরির আরো খবর..