গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ পুরাতন সাবরেজিষ্ট্রার অফিসের সম্মুখ থেকে গাঁজাসহ দেলওয়ার আহমদ (৩২) নামে এই ব্যক্তিকে আটক করা হয়।দেলওয়ার উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের জামাল আহমদের ছেলে।
জানা যায়, শনিবার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উপ পরিদর্শক কাজী মুক্তাদির গোপন সংবাদের পেয়ে সাদা পোষাকের একদল পুলিশ নিয়ে গাঁজা বিক্রির সময় অভিযান চালিয়ে তাকে আটক করেন।


