অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন

অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন
মাদারীপুরের ডাসারে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য গ্রাহকদের উৎসাহিত করার লক্ষ্য বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ দিকে উপজেলার গোপালপুর বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করেন ডাসার  উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: কায়েসুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফরহাদ মাতুব্বর,ডাসার ইউনিয়ন ভূমি উপসহকারী ভূমি ইলিয়াস হোসেন, কাজী বাঁকাই ইউনিয়ন উপসহকারী ভূমি গোলাম মওলা প্রমুখ।
এসময় বক্তারা বলেন,জনগন খতিয়ান, এনআইডি ও মোবাইল দিয়ে অনলাইনে তাদের নাম রেজিষ্ট্রেশন করে আইডি খুলে কর আদায় সম্পন্ন করা হবে।অনলাইনে কিভাবে ঘরে বসে  নিজ  জমির ভূমি উন্নয়ন কর প্রদান করা যায় এ বিষয়টি শিখবে।এবিষয়ে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সহায়তা এসি ল্যান্ড অফিস থেকে করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।