ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৫৬১ জন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৫৬১ জন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৫৬১ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১ হাজার ৫৬১ জন রোগী।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মৃতের সংখ্যা যুক্ত হয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

গত এক দিনে মারা যাওয়া ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগে এক জন করে মোট ২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ১ হাজার ৫৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের বিভাগীয় জেলাগুলোতেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার ও মশার বংশবৃদ্ধি রোধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।