পাইকগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
পাইকগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

‎​খুলনার পাইকগাছায় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত থানা সংলগ্ন কপোতাক্ষ মার্কেটের নিচতলায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকাসহ চয়ন ঘোষ (১৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

‎​আজ রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক চয়ন ঘোষ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্য ঘোষের ছেলে। চায়ের দোকান পরিচালনার আড়ালে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল হোসেনের দিকনির্দেশনায় এবং ওসি (তদন্ত) মো. মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান চালায়। চায়ের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকা জব্দ করা হয়।
‎​

অভিযান পরিচালনার সময় পাইকগাছা পৌরসভা বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ষোল আনা সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি জি এম শুকুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল জানান, এ ঘটনায় জব্দকৃত আলামতের তালিকা প্রস্তুত করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।