শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান
শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা ভয়েস অব সিটিজেন্স কমিটির আয়োজনে কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবনাক্ততা নিরসন, সমন্বিত পানি সম্পদের সুষ্ঠ ব্যবস্থপনা এবং কঠিন বর্জ্য দূষণরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা কৃষি অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা ও সকল ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এ স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে উত্থাপনকৃত দাবী সমূহের মধ্যে উল্লেখ করা হয়, কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পানি নিস্কাসন ব্যবস্থা পর্যালোচনা ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা সহ নিরাপদ সেচ ব্যবস্থা নিশ্চিত করা, খাল,জলাশয়ের পানি নিস্কাসনের পথ দখল, ভরাট সৃষ্টির বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কৃষিজমি ,খাল ও জলাশয়ে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য ফেলা বন্ধ করার বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ব্যবহ্নত কীটনাশকের বোতল, প্যাকেট কৃষি সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ বর্জ্য নিরাপদভাবে সংগ্রহ ও নিষ্পত্তির ব্যবস্থা চালু করা, কৃষি বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে কম্পোস্ট ও জৈব সার উৎপাদন ও যথাযথ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষিত করা, পানি ও কৃষি ব্যবস্থপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহ অন্যান্য উদ্যোগ গ্রহণের দাবী জানানো হয়।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, সহ-সভাপতি আরুণি, রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী,  কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো আলম চৌধুরী, পদ্মপুকুর, ভূরুলিয়া, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী, আটুলিয়া সহ অন্যান্য ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি, সাধারণসম্পাদক সহ অন্যান্য সদস্য ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।