× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই - প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

নজরুল ইসলাম খান বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আইন নিয়ে উদ্বেগ নেই। যদি বিএনপি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেয়া হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময়ে টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল করার সুযোগ হয়নি। তাই দ্রুতই বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..