মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদন্ড

মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদন্ড
মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদন্ড

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ১০ জেলের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচএম ইবনে মিজান এই দন্ড প্রদান করেন। এর আগেঃমঙ্গলবার রাতভর শিবচরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশের নদনদীতে জাল ফেলায় ২২দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু এই বিধিনিষেধকে অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করছে কিছু অসাধু জেলে। এমন খবরে মৎস কর্মকর্তা ও নৌপুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাস্থলে গেলে শত শত জেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে নদীতে মাছ ধরার অবস্থায় আটক করা হয় ১০ জেলেকে। এছাড়া   অভিযানে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি পদ্মার তীরবর্তী বাজারে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী ইলিশের দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। পাশাপাশি স্থানীয়দের আইন মানতে কঠোরভাবে সতর্ক করা হয়।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, ‘ইলিশ ও জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মা ইলিশ নিরাপদে যা নদীতে ডিম ছাড়তে পারে সেজন্য আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রফিকুল ইসলাম মিন্টু

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।