× Banner
সর্বশেষ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

বাজারতো নয় যেন ময়লার ভাগাড়

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
বাজারতো নয় যেন ময়লার ভাগাড়

অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা, অবৈধ দখল, দোকানপাট নির্মাণ ও কর্তৃপক্ষের তদারকির অভাবে অস্তিত্ব বিলিনের পথে কামারখালী বাজার। প্রাচীনতম এ বাজারটির পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ক্রেতা, বিক্রেতা এমনকি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের খামখেয়ালিতে বাজারের সব ময়লা- আবর্জনা ফেলায় ইতোমধ্যে বাজারটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

মূলত ময়লা ফেলার জন্য বাজার কর্তৃপক্ষের সুনির্দিষ্ট স্থান নির্ধারিত না থাকায় বাজারের সব ময়লা-আবর্জনা এখানে, সেখানে , এ গলিতে ,ও গলিতে ফেলা হচ্ছে নিয়মিত। এছাড়া নির্মিত দোকান-পাটগুলো অপরিকল্পিতভাবে তৈরি হওয়ায় দখলদারদের কবলে পড়ে যাচ্ছে বাজারটি।

এতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বাজারটি। ময়লার স্তুপ এমন আকার ধারণ করেছে যে, বাজারের ড্রেন এখন আর পানি প্রবাহ দূরের কথা সামান্য বৃস্টির পানি ড্রেনে ডুকলে ময়লা সহ পানি ড্রেন দিয়ে বের হওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও সামান্য যেটুকু পানি আছে সেই আবদ্ধ পানি ময়লা-আবর্জনার সঙ্গে মিশ্রিত হয়ে দুর্গন্ধ ছঢ়াচ্ছে পুরো এলাকা ও বাজার জুড়ে। সেখানে জন্ম নিচ্ছে ক্ষতিকারক মশা। যা স্থানীয় মানুষ সহ ক্রেতা, বিক্রেতা এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করছে।

এতে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীগন ও বাজার সবাসকারীগন জানান, বাজার থেকে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকায় বাধ্য হয়ে সবাই বাজারের যেখানে সেখানে ফেলছেন। এছাড়াও বাজারের হোটেলগুলোর সব সমস্ত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এ বাজারে। যার কারণেও বাজারটি ড্রেন এখন ভরাট প্রায়। দ্রুত ড্রেনটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দ্রুতই বিলীন হয়ে যাবে বলে ধারণা করছেন স্থানীয় ও ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায় বাজারের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ড্রেন। এছাড়াও বাজারের কিছু ব্যবসায়ীরা তাদের দোকানের সামনের ড্রেন বন্ধ করে রাস্তাা নির্মান করে ফেলেছেন এবং গলিতে গলিতে ছোট ছোট দোকান ও তেলের ড্রাম রেখে গলি সংকীর্ন করে রেখেছেন । যার জন্য বাজরের পানি প্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। তাই বাজারের ময়লা-আর্বজনা , ড্রেন পরিস্কার করা অতিব জরুরী বলে মনে করে বাজার ব্যবসায়ী ও হাটে

চলমান সাধারন ক্রেতা ও বিক্রেতারা। পরিশেষে বাজারের শ্রীবৃদ্ধি ও বাজার সুন্দর করার লক্ষে স্থানীয় সরকার ও হাটমালিক এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..