× Banner
সর্বশেষ
মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৬২

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়ত-শিবিরের ১২ জন নেতা-কর্মীসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. সেলিম জানান, জেলা পুলিশের অভিযানে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের দুই জন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, বিশেষ অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে পুলিশ অন্যান্য মামলায় আরও ৫০ জন এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..