৫ দফা দাবী আদায়ে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থী ও ডিপ্লোমা চিকিৎসকদের প্রতীকি অনশন

ঝিনাইদহ প্রতিনিধি: উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের পদমর্যাদায় উন্নীত করন, স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, উচ্চ শিক্ষার ব্যবস্থাসহ ৫ দফা দাবী আদায়ে ঝিনাইদহে প্রতীকি অনশন করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী ও পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারা এ কর্মসূচী পালন করে।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়শেন এর জেলা সভাপতি মাববুব তালুকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম, সুদীপ বিশ্বাসসহ অন্যানোরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা অবিলম্বে তাদের দাবী বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।