ঝিনাইদহ পৌরসভার অনলাইন বিলিং সিস্টেমের চুড়ান্ত প্রদর্শনী

ঝিনাইদহ প্রতিনিধি: বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ও পৌরসভার নাগরিক সেবা সহজীকরণের জন্য ঝিনাইদহ পৌরসভার অনলাইন বিলিং সিস্টেমের চুড়ান্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর ড. কে আহমদ কমিউনিটি সেন্টারে এ প্রদর্শনী হয়।

সেসময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, এটুআই প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাহিদ আলম, সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার শাকিলা রহমান, পৌরসভার সচিব আজমল হোসেনসহ অন্যানোরা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্ভিস ইনোভেশন ফান্ড এর অর্থায়নে, এটুআই ও ঝিনাইদহ পৌরসভার বাস্তবায়নে আগামী জুন থেকে এ অনলাইন পরিসেবা চালু হবে বলে জানিয়েছেন বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।