× Banner
সর্বশেষ
মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

হরতালে যানচলাচল স্বাভাবিক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়েত ইসলামীর ডাকে সারাদেশে হরতাল চলছে। দলটির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল। তবে রাজধানীর কোথাও হরতালের লেশমাত্র নেই। অন্যান্য কর্মদিবসের মতো বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজট দেখা গেছে। সকাল থেকে হরতাল আহ্বানকারীদের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি ৠাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, বনানী, মগবাজার, রমনা, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এমন চিত্রই দেখা যায়। সকালে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে দুপুরে সিদ্ধান্তের কথা জানিয়েছে বাস মালিক সমিতি।

এদিন রাজধানীর কোথাও জামায়াত-শিবিরকর্মীদের পিকেটিং বা ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়নি। ফলে হরতাল অনেকটা নিয়ম রক্ষায় পরিণত হয়েছে। পায়ে হেঁটে অফিস যাচ্ছিলেন আবু সায়েম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। মগবাজার মোড়ে তিনি বলেন, হরতাল নিয়ে একটা সময় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক ছিল। এখন তা অনেকটা কেটে গেছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের দায়িত্বপালনরত পুলিশ সদস্য রবিউল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গাবতলী- যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসের চালক কুদ্দুস বলেন, সকাল থেকেই গাবতলী থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাস ছাড়ছে। আমরাও বের হয়েছি। রাস্তায় যাত্রী সংখ্যাও উল্লেখযোগ্য।


এ ক্যটাগরির আরো খবর..