নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক
নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। শুক্রবার ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাস (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সাংবাদিক মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করে। প্রায় সময় তার বৃদ্ধ মায়ের কাছে টাকা দাবী করে।

রাতে মায়ের কাছে চাইলে তিনি টাকা না দিলে ভোররাতে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে

খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।