৩শ” বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উপকূলে ধনরত্ন সহ ৩০০ বছরেরও বেশি আগে  ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস এক টুইটার বার্তায় একথা জানায় বলে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে।

১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবিয় সমূদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মূদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়। ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান যারা, তাদের কাছে এটি এক বিরাট সুখবর।

স্পেনের রাজা পঞ্চম ফিলিপের নৌবহরের অংশ ছিল এই জাহাজ। দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল।

জাতিসংঘ এই ডুবে যাওয়া জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে বর্ণনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।