× Banner
সর্বশেষ
পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন

চেন্নাইতে বিমান চলাচল শুরু

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বৃষ্টি বিপর্যস্ত চেন্নাই। শহরের বিভিন্ন অংশ থেকে পানি নামতে শুরু করেছে। বিমানবন্দরের রানওয়ে থেকে পানি সরে যাওয়ায় আজ থেকে চালু হচ্ছে বিমান চলাচল।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, রানওয়ে পরিষ্কার হলেও চেন্নাই বিমানবন্দরের বেসমেন্ট এখনও পানিতে তলিয়ে আছে। ফলে যন্ত্রপাতি এবং যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণের পর আজ সকালেই উড়তে শুরু করবে অন্তর্দেশীয় বিমান। তবে আজ শুধু দিনেই বিমান উড়বে। পরিস্থিতি খতিয়ে দেখতে কাল বৈঠকে বসবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

তামিলনাড়ু রেলওয়ের পক্ষে ঘোষণা করা হয়েছে, আজ রবিবার থেকে হাওড়া-চেন্নাই মেল এবং হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসও চলাচল শুরু করবে।

তবে শহরের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকা এখনও পানিতে ডুবে আছে।তামিলনাড়ু প্রশাসন জানিয়েছে, চেন্নাইয়ের দক্ষিণের কয়েকটি এলাকা এখনও বিপন্মুক্ত নয়।

চেন্নাইয়ের পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলেও গতকাল থেকে আশঙ্কার মেঘ ঘনিয়েছে পুদুচেরিতে। অবিরাম বৃষ্টি শুরু হয়েছে সেখানে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো চেন্নাইয়ের হাতেগোনা মাত্র কয়েকটি পেট্রোল পাম্প এবং এটিএম খোলা থাকছে। তামিলনাড়ু সরকার জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই পেট্রোল পাম্পগুলি স্বাভাবিক পরিষেবা দিতে শুরু করবে।

গতকাল চেন্নাইয়ের টেলিফোন, বিদ্যুতের পাশাপাশি ট্রেন এবং সড়ক পরিবহণ পরিষেবাও আংশিক ভাবে চালু হয়েছে। শহরে আটকে পড়াদের কথা মাথায় রেখে বিশেষ কিছু রুটে বিশেষ কয়েকটি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..