সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দেশটিতে দ্রুত সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবে সামরিক মোতায়েন
সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত তিন দেশের জরুরি বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় সামরিক মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে তিন দেশের সামরিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।
যৌথ বিবৃতিতে তিন দেশ নিজেদের নিরাপত্তাকে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করা অন্য দুই দেশের সম্মিলিত নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ূনঃ ইতালি বনাম তুরস্ক : তিন মিনিটেই তুরস্কের সমতা ভাঙল ইতালি
এ ক্ষেত্রে মক্কা চুক্তির আওতায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হলে তিন দেশের প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে জোটটি।
বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের মাধ্যমে তিন দেশ নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করতে পারবে।
আরও পড়ুনঃ শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এই সমন্বিত সামরিক উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





