পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবক আটক

পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবক আটক
পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবক আটক
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানাধীন রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে আবু সাঈদ (২১)।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন রাজনগর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ অক্টোবর রাত দশটার সময় শার্শা থানাধীন রাজনগর সাকিনস্থ জনৈক রুবেল ব্যাপারী এর বাড়ীর সামনে শালতা হতে শাড়াতলা বাজারগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত১৭ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১ পোটলা গাঁজা,  যাহার ওজন ৫০ গ্রাম  সহ থানায় হাজির হয়ে আটক আসামী ও ঘটনার সহিত জড়িত পলাতক ২ জন আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে তৎপ্রেক্ষিতে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ শহিদুজজামান উজ্জ্বল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।