কালীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা
ঝিনাইদহের কালীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন. বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান। এ সময় বক্তাগন জালনোটের বিস্তার রোধ, সহজে শনাক্তকরণ ও আর্থিক লেনদেনে সাধারণ মানুষকে সচেতন হবার আহবান জানান।
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার ম্যানেজার শামিম রেজার সভাপতিত্বে কর্মশালার রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মিজানুর রহমান। তিনি জাল নোট চিনতে ও সনাক্তকরনে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন কলাকৌশল তুলে ধরেন।
কর্মশালাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী ও জনতা ব্যাংকের ম্যানেজার মোস্তফা কবিরসহ উপজেলার অন্যান্য তফসিলি ব্যাংকের কর্মকর্তাগন। বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্দেশনা অনুযায়ী এ কর্মশালাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, ব্যাংকের প্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীজনসহ গনমাধ্যমকর্মীগন অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।