শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ ও তার বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জেলা শাখা।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলা শিক্ষকরা অংশ নেয়। এতে সংগঠটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকোশলী আবুল বাশার, জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান, সদস্য সচিব ইমরান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ ও তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ ঝিনাইদহ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।