× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

২৬১ মার্কিন গ্রেপ্তার হয়েছে কৃষ্ণাঙ্গদের সমাবেশ থেকে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তাল হয়েছে যুক্তরাষ্ট্র দুই কৃষ্ণাঙ্গকে হত্যার জের ধরে। রোববার রাত পর্যন্ত আড়াই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গল ও বুধবার দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে বিক্ষোভে নামে কৃষ্ণাঙ্গ এবং বর্ণবাদবিরোধীরা। ওই দিন ডালাসে বিক্ষোভ মিছিল চলাকালে স্নাইপারের গুলিতে নিহত হয় পাঁচ পুলিশ। এর পরই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

রোববার রাত পর্যন্ত নিউইয়র্ক, শিকাগো, মিনেসোটা ও লুইজিয়ানার ব্যাটন রাগ থেকে কমপক্ষে ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এবারের গ্রীষ্মে বিক্ষোভ দমনে প্রথমবারের মতো আমেরিকার রাস্তায় সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এমন সাঁজোয়া যান, টিয়ার গ্যাস, স্মোক গ্রেনেড ব্যবহার করা হয়েছে। কৃষ্ণাঙ্গদের সংগঠন ব্লাক লাইভস ম্যাটারের নেতা ডিরে ম্যাকিসনকে ব্যাটন রাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রোববার রাতে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরো ১২৪ জনকে। পুলিশ দাবি করেছে, রাস্তায় অবরোধ সৃষ্টি করায় ম্যাকিসনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লাইভ ভিডিওতে দেখা গেছে, গ্রেপ্তারের সময় ম্যাকিসন রাস্তা থেকে দূরে ছিলেন। রাতেই অবশ্য তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। স্যামুয়েল সিনিয়াঙ্গি নামে এক অধিকারকর্মী বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ সহিংসতা ছড়াচ্ছে এবং অসাংবিধানিকভাবে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..