× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

আ.লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত ১০ পৌরসভায়

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্টার: আওয়ামী লীগ ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল চার বিভাগের ১০টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ।

গণভবনে রোববার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রংপুর বিভাগের দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমার পৌরসভায় মো. ময়নুল হক ও রংপুরের পীরগঞ্জ থেকে আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। রাজশাহী বিভাগের বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন ও পাবনার বেড়ায় মো. আব্দুল বাতেন মনোনয়ন পেয়েছেন। খুলনা বিভাগে নড়াইলের লোহাগড়ায় লিপি খানম, বরিশালের গলাচিপায় আব্দুল ওহাব খলিফাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগের টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইমতিয়াজ বিন মুছা ও শরীয়তপুরের নড়িয়ায় সিরাজুল ইসলাম চুন্নু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..