হেলোসিন ব্যবসার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা -স্বাস্থ্যমন্ত্রী

হেলোসিন ব্যবসার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা -স্বাস্থ্যমন্ত্রী

সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ জুন ১৫, বিকাল ৪ টায় ঔষধ ভবন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভেজাল ঔষধের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় এই ওষুধের ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ থাকার পরও এসিআই কোম্পানির এই ওষুধ কীভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে, এ ব্যাপারে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ওষুধ বাজারজাত বন্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত নিষিদ্ধ হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন যেখানে পাওয়া যাবে সাথে সাথেই কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন ওষুধটি সরকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে যা ব্যবহার করার অধিকার কারো নেই। তিনি আরো জানান এটি বিক্রির দায়ে রাজধানী থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। চেতনানাশক এ ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। এটি বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার সাথে মানুষের জীবন নেয়া খেলতে দেয়া হবেনা বলে স্বাস্থ্য মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেন।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, এই নিষিদ্ধ চেতনানাশক ব্যবহার করা হলে ক্লিনিকগুলোর লাইসেন্স বাতিল করা করা হবে। পরিপত্র জারি করে এই ঔষধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা যেখানেই পাবো সেখানেই আইনগত ব্যবস্থা নেবো। আসল নকল পরের কথা ব্যানড মানে ব্যানড।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।