× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

হুইলচেয়ারে বসে গান গাইলো এন্ড্রু কিশোর, কাঁদল হাজার দর্শক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ হুইলচেয়ারে বসে গান গাইলো এন্ড্রু কিশোর, চেনা সেই কণ্ঠ শুনে কেঁদে উঠলেন মিলনায়তনের হাজার দর্শক। জনপ্রিয় গায়ককে এই অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারলনা ভক্তরা।

গত রোববার রাতে সিঙ্গাপুর বিজনেস সোসাইটি এবং বাংলাদেশ চেম্বারের আয়োজনে সিঙ্গাপুরের স্থানীয় গেটওয়ে থিয়েটার হলে আয়োজন করা হয় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের সংগীতানুষ্ঠান। হুইলচেয়ারে বসে মঞ্চে এসে গান গাইলেন তিনি, ‘জীবনের গল্প, আছে বাকি অল্প…’। কণ্ঠটাও স্পষ্ট, তিনিই এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোর বললেন, ‘আমি কৃতজ্ঞ আপনাদের এমন ভালোবাসায়।’ চেনা সেই কণ্ঠ শুনে কেঁদে উঠলেন মিলনায়তনের বহু দর্শক।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি, মোমিন বিশ্বাস, জাহাঙ্গীর সাঈদ ও মিলিয়া সাবেদ।অনুষ্ঠানের একপর্যায়ে এন্ড্রু কিশোর সস্ত্রীক মঞ্চে ওঠেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি তাঁর বহুশ্রুত ‘জীবনের গল্প’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এন্ড্রু কিশোর বলেন, ‘শিল্পী হিসেবে আমার দেশের প্রধানমন্ত্রী যে ভালোবাসা ও দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এ ছাড়া দেশে এবং দেশের বাইরে থেকে যেভাবে মানুষ আমার জন্য দোয়া ও ভালোবাসা প্রদর্শন করেছেন, তা আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে। সবার কাছে আমি শুধু দোয়াটুকু চাইছি।


এ ক্যটাগরির আরো খবর..