ধামইরহাটে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ৬০টি পরিবারে ত্রান সামগ্রী বিতরণ

ধামইরহাটে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ৬০টি পরিবারে ত্রান সামগ্রী বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সাম্প্রতি দুর্যোগ করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ, দুস্থ্য, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ এপ্রিল সকাল ১১ টায় শংকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে ৬০ টি পরিবারের সদস্যদের মাঝে আটা ৩ কেজি, আধা কেজি করে তেল, ছোলা, মুড়ি, আলু-করলা ও ১টি করে ডেটল সাবান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

বিতরণকালে আলমপুর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান এবং হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোজ-খবর নেন, তাদেরকেও খাদ্য সামগ্রী দেওয়ার জন্য তাদের তাৎক্ষনিক ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।