সিলেটে ৩৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ৩৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটের বিয়ানীবাজার থেকে ৩৪৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।

১৯ মার্চ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি কোম্পানি, সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন হলো, কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া গ্রামের এমন উদ্দিন (৫০) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মজলিসপুর গ্রামের মো. রুবেল মিয়া (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল।

তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।