সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে সিরিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায়। সোমবার আলেপ্পো শহরে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই আহরার আল শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

বিদ্রোহী গোষ্ঠীটির দখলে থাকা একটি ভবনের প্রবেশমুখে থাকা চেকপোস্টে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ধারণা করা হচ্ছে, ওই ভবনে আহরার আল শামের হাতে আটক কয়েকজন বন্দিও ওই হামলায় নিহত হয়েছে। তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

ব্রিটেনভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,  আলেপ্পোর সুকারি জেলায় চালানো হামলায় আহরার আল শামের ১৯ যোদ্ধা নিহত হয়েছে। নিহত অপর চারজন বেসামরিক নাগরিক। বিস্ফোরণে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগেও আহরার আল শামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে ইদলিবে গোষ্ঠীটির ওপর ভয়াবহ হামলায় ৫০ জন নিহত হয়েছিল। এদের মধ্যে অধিকাংশই ছিল দলের জ্যেষ্ঠ নেতা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।