× Banner
সর্বশেষ
জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ

সিনেমা বেটার দেন বুক রাইটিং

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সিনেমা হচ্ছে এমন একটি শিল্প, যাতে যেকোনো শ্রেণি-পেশার মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটে। কেননা সিনেমা একটা পরিণতির দিকে নিয়ে যায়, যাতে মানুষের বাস্তব চিত্র ফুটে ওঠে। ’

সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মানুষের জীবনে চলচ্চিত্রের আবেদনের বিষয়টি এভাবেই ফুটিয়ে তোলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

এম এ মালেক বলেন, সিনেমা কোনো স্কলারের জন্য নয়, এটি বরং অশিক্ষিত মানুষের জন্য নির্মিত। সিনেমার মাধ্যমে মানুষ তার নিজের চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেতে চায়।

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, সিনেমা বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। সিনেমার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি সহজে তুলে ধরা যায় বলে এটি সকল শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্য।

চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ বলেন, শিল্পী যেভাবে তৈরি করেন সেটাই সঠিক এবং সৃষ্টিশীলতা। প্রয়োজনীয় রিসোর্স না থাকা সত্ত্বেও চট্টগ্রামের এক ঝাঁক তরুণ যেভাবে শর্ট ফিল্ম বানিয়েছে, তা সত্যিই মুগ্ধ করার মতো।

চট্টগ্রামে প্রথমবাবের মতো আয়োজিত এ উৎসবে প্রদর্শিত দশটি সিনেমার মধ্য থেকে নাছির আহাম্মেদ পরিচালিত তৃতীয় লিঙ্গের এক শিশুর জীবন কাহিনী নিয়ে নির্মিত ‘খুন্নাস’ শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

দৈনিক আজাদীর পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞাপনী সংস্থা নকশার সহযোগিতায় ১০ জানুয়ারি থেকে শুরু হয় পক্ষকালব্যাপী চিটাগং শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এতে মোট দশটি চলচ্চিত্র নির্বাচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..