আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেণাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
প্রতিদিনের মতো গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী ও যুবসমাজের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
ছবিতে দেখা যায়, সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। কখনো রিকশা-ভ্যান চালকদের সাথে কোলাকুলি করে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মা-বোনদের হাতে তুলে দিচ্ছেন নিজের লিখিত প্রতিশ্রুতি ও লিফলেট।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “বেণাপোলকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবা, যুবসমাজের কর্মসংস্থান, নিরাপদ ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।
সাধারণ মানুষও তাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার এই আন্তরিকতা ও উদ্যোগকে সাধুবাদ জানান।গণসংযোগে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
এ ক্যটাগরির আরো খবর..