বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় ডিবির অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের ২০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার দিঘীরপাড় গ্রামের জেয়াদ আলীর ছেলে মিন্টু শেখ (৩৬)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল চারটার সময় ডিবি পুলিশ জানায়,বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামস্থ কাগজপুকুর বাজার সংলগ্ন রফিকুল ইসলাম এর দোকানের সামনে যশোর টু বেনাপোলগামী পাঁকা সড়কের পাশে অভিযান পরিচালনা করে  ২৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের ২০ হাজার টাকাসহ আটক করে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার এসআই রকি মন্ডল জানান, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।