সাফের ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্কঃ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়ে, প্রথম দল হিসেবে ১১তম আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকে আগ্রাসী স্বাগতিক ভারত পরীক্ষা নিতে থাকে মালদ্বীপের রক্ষণভাগের। কিন্তু, রেড স্নাপারদের গোলরক্ষক মোহাম্মদ ইমরানের দৃঢ়তার কাছে পাত্তা পায়নি স্বাগতিক ফরোয়ার্ডরা।

তবে, ২৫ মিনিটে আর পেরে ওঠেন নি ইমরান। দুর্দান্ত এক গোলে, ভারতকে প্রথম লিড এনে দেন অধিনায়ক শুনিল ছেত্রী। ৩৪ মিনিটে হলিচরণ নাজরির পাস থেকে গোল করে লিডটা দ্বিগুণ করেন জেজে লাল পিকলু। এটি সাফ চ্যাম্পিয়নশিপে জেজে লালের প্রথম গোল।

প্রথমার্ধের শেষ মুহূর্তে মালদ্বীপের হয়ে একটি গোল পরিশোধ করেন নাশিদ আহমেদ। ৬৬ মিনিটে ছেত্রীর পাস থেকে নিজের জোড়া গোল পূরণের সাথে ভারতের লিডটা আরও বড় করেন জেজে লাল পিকলু। ৭৫ মিনিটে মালদ্বীপের হয়ে ডিফেন্ডার আহমেদ আলি আরো একটি গোল করলে জমে ওঠে লড়াই।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে, প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার আনন্দে মাতে ভারত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।