ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এর সংলাপ অনুষ্ঠিত হয়। এইড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। এসময় এইড ফাউন্ডেশনের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুরন্নাহার আশা, প্রকল্প কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষ, আসমা পারভীন বক্তব্য রাখেন। সভায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় তাদের মতামত তুলে ধরেন। এসময় বক্তারা, ঘরে-বাইরে কর্মক্ষেত্রে নারী নির্যাতন প্রতিরোধ ও মোকাবেলায় ভূমিকা রাখতে সরকারের পাশাপাশি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।