× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি (দীপক সারকার) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।  ব

বুধবার ১৯ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার রায়নগর উত্তরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও একই উপজেলার পুটখুর গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে অটোরিকশাচালক দিলবর রহমান (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে বগুড়াগামী আধুনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিচক বন্দর এলাকায় একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে দিলবর ও শহিদুল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..