বগুড়ার শেরপুরে নিখোঁজ নির্ঝরকে ফিরে পেতে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার পৌর শহরের টাউন কলোনী এলাকার চিকিৎসক ডা. নাহিদ রানার ছেলে নির্ঝর (২৮) নিখোজের ১৭ দিন অতিবাহিত হলেও তাকে ফিরে না পেয়ে মানববন্ধন করেছে নির্ঝরের পরিবার ও বিভিন্ন পেশার মানুষ।

আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

নিখোঁজ নির্ঝরের চাচা ডা. জাহিদুল ইসলাম শিপলু নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোকারিম হোসেন রনি, ফরহাদ হোসেন মুন্না, পিকআপ মালিক সমিতির সভাপতি সুমন হোসেন, নির্ঝরের মা জোৎ¯œা নাহিদ, বাবা ডা. নাহিদ রানা, নির্ঝরের চাচা শহিদুল হাসান বুলবুল, মনিরুজ্জান জ্জামান জুয়েল, বড় ভাই কারিমুল ইসলাম, অরিফুল ইসলাম, হারুন, মাসুদ, তরুন, রুকন সহ বিভিন্ন পেশাজীবির মানুষ।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি (রোববার) রাত ৮টার দিকে শেরপুর পৌরশহরের ধুনট মোড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। নির্ঝর পেশায় একজন ঔষধ ব্যবসায়ী। তিনি এক কন্যা সন্তানের জনক। এ ব্যাপারে শেরপুর থানায় ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয়েছে’।

এ প্রসঙ্গে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারের পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তার ব্যবসায়িক লেনদেনসহ বেশ কিছু বিষয় নিয়ে পুলিশ তাকে খুঁজতে তথ্য প্রযুক্তি ব্যবহারসহ সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।