বেনাপোল সীমান্ত থেকে গাঁজা ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

আঃজলিল, শার্শা বেনাপোল সংবাদদাতাঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০কেজি গাঁজা ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার রাতে দিকে সীমান্তবর্তী ধান্যখোলা মাঠ থেকে এ গাঁজা ও ফেনসিডিল জব্দ করে ধান্যখোলা কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা।  তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ধান্যখোলা কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম এর নেতৃত্বে সীমান্তবর্তী মাঠে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কয়েকটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের মধ্যে ভারতীয় ১০কেজি গাঁজা ও ৫০বোতল ফেনসিডিল পাওয়া যায়।জব্দকৃত ফেনসিডিলের সিজার মূল্য ১লাখ ২০হাজার টাকা বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।