ঝিনাইদহের কালীগঞ্জ- গান্না সড়কের খন্ড খন্ড স্থানে সামান্য নষ্ট একটি ফ্রেস পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। স্থানগুলি মেরামত না
করেই বিশাল অর্থ ব্যায়ে সচল পিচ রাস্তা খুড়ে ইট বসানো নিয়ে সাধারন মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। সড়ক ও জনগথ বিভাগের অধিন সাড়ে ৮’শ মিটার ওই সড়কে দুই স্তরে ইটের সলিং স্থাপনে ব্যায় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। যা অপ্রয়েজনীয় ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অনেকেই। সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে
আলাইপুর পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট বিছানো হচ্ছে। সড়কে প্রতিনিয়ত চলাচলকারী পথচারীদের ভার্ষ্য, সড়কটির কিছু কিছু স্থান সামান্য নষ্ট হলেও বেশির ভাগই ভাল ছিল। কিন্তু, কতৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে সচল ভাল রাস্তা খুঁড়ে ইটের সলিং বসানো হচ্ছে। স্থানীয়দের ভার্ষ্য, কাজটিতে অহেতুক সরকারের মোটা অংকের টাকাই ধবংশ করা হচ্ছে। কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার গামা কনষ্ট্রাকশন। সড়ক সংলগ্ন ধান ব্যাবসায়ী তুহিন হোসেন জানান, সড়কটির কিছু কিছু
স্থানে সামান্য নষ্ট হয়েছিল। যা ভরাট বা পুটিং করাও যেত। কিন্তু গত এক মাস আগে থেকে ভাল পিচের পাকা সড়কটি খুড়ে নতুন ইটের সলিং বসাচ্ছে। এতে তারা
ও পথচারীরা চলাচলে মারাত্নক ভোগান্তী পোহাচ্ছে। সড়কে চলাচলকারী ইজিবাইক চালক আলিম হোসেন জানান, ভাল পিচ সড়ক খুড়ে ইট বসানোতে টাকার শ্রাদ্ধ করা হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুটিং ভরাট করে দিলেই ভাল হতো। তিনি আরো বলেন, শুনেছি, আগামী এক বছরের মধ্যেই ৬০০ কোটি টাকা ব্যায়ে এই রাস্তা নতুন হবে।
আর, এখন যে অর্থ ব্যায়ে ইট বসানো হচ্ছে এর থেকে সামান্য কিছু বেশি বরাদ্ধ করলেই নতুন পাকা রাস্তা নির্মান করা সম্ভব হত। এটি সরকারি অহেতুক অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। ঠিকাদার গামা কনষ্ট্রাকশন এর স্বতার্ধিকারী গোলাপ হোসেন সড়কটির অনেক স্থানের ফ্রেস পিচ রাস্তা খুড়ে ইট স্থাপন বিষয়ে বলেন, তার কিছুই করার নেই। তিনি নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারের উল্লেখিত সব অংশেই তাকে ইটবসাতে হবে।
তিনি বলেন, পাকা পিচ খুড়ে ইটের সলিং বসানোর চলমান কাজটি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।
কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস, সড়কটিতে বর্ষার পানিতে অনেক স্থানই নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
সে হিসাবে এটি তাদের একটি চলমান প্রক্রিয়ার মেইনটেননেস এর কাজ। তবে, অনেক স্থানেই
ভাল রাস্তা খুড়ে ইট স্থাপন করছে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলতে পরামর্শ দেন।


