× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ঝিকরগাছার রায়পটন গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

ACP
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২৬
ঝিকরগাছার রায়পটন গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের রায়পটন গ্রামে মোছাঃ সাফিয়া খাতুন রিমু (২০) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সাফিয়া খাতুন রিমু ওই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রিয়াদের স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুরে রিমুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পর তা উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে ঘিরে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নিহতের স্বজনরা এই মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করছেন। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।

এদিকে, সাফিয়া খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত এক নারীকে চিকিৎসার জন্য স্থানীয় ‘একতা মেডিকেল সার্ভিস’-এ ভর্তি করা হয়েছে।

এলাকার পরিবেশ শান্ত রাখতে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..