× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

শ্রীকৃষ্ণের কতজন পত্নী, সন্তানের সংখ্যাই বা কত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ
এই নারীরা ছিলেন ঋষিকন্যা। ভূদেবীর বরে তাঁরা কৃষ্ণের মহিষী হয়েছিলেন।
পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। ছবি: পিক্সঅ্যাবে

পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অধিকারে ১৬০০ মহিষী অবস্থান করতেন। এই তথ্য কেবল পুরাণে নয়, ‘মহাভারত’-এও উল্লেখিত। এই নারীদের তিনি প্রাগজ্যোতিষরাজ নরকাসুরের কবল থেকে উদ্ধার করেন বলে জানায় ‘হরিবংশ’-এর মতো গ্রন্থ। এই ১৬০০ নারী ছিলেন ঋষিকন্যা। ভূদেবীর বরে তাঁরা কৃষ্ণের মহিষী হয়েছিলেন। এই ১৬০০ মহিষী কিন্তু কৃষ্ণের গৌণ মহিষী। তাঁদের নাম পর্যন্ত জানায় না কোনও পুরাণই।

এই ১৬০০ নারীর বাইরে কৃষ্ণের প্রধানা পত্নীর সংখ্যা ‘ভাগবৎ পুরাণ’ অনুসারে ৮। আবার ‘বিষ্ণু পুরাণ’ অনুসারে তাঁদের সংখ্যা ৯। ‘মহাভারত’ ৮জন পত্নীর কথাই বলে। কিন্তু ‘হরিবংশ’ অনুযায়ী এই সংখ্যা হল ৭।

এখানে তাঁদের নামগুলি উল্লিখিত হল—

• ‘ভাগবৎ পুরাণ’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতী, ভদ্রা, লক্ষণা।

• ‘বিষ্ণু পুরাণ’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা ও রোহিনী।

• ‘মহাভারত’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা ও রোহিনী।

• ‘হরিবংশ’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা।

এঁরা প্রত্যেকেই রাজ অথবা দেববংশজাতা। বিভিন্ন সময়ে কৃষ্ণ এঁদের বিবাহ করেন।

শ্রীকৃষ্ণের এই মহিষী সংখ্যা কিন্তু এক গুপ্ত তত্ত্বকে ব্যক্ত করে। দেহের ভিতরে অষ্টচক্রের সঙ্গে এই ৮ পত্নীর তুলনা করা হয়। কৃষ্ণ এখানে পরমচৈতন্য।

পুরাগুলি থেকে কৃষ্ণের সন্তান সংখ্যা নিয়েও মতপার্থক্য রয়েছে। তবে, ‘মহাভারত’ মতে, প্রতিটি স্ত্রীর গর্ভে তাঁর ১০টি করে পুত্র জন্মায়। এর মধ্যে অষ্টমহিষী গর্ভজাত ৮০ জনের কথাই জানা যায়। তাঁদের নিয়ে অগণিত কাহিনি পল্লবিত রয়েছে বিবিধ শাস্ত্রে ও সাহিত্যে।


এ ক্যটাগরির আরো খবর..