বগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার কাজলকে ফেনসিডিলসহ আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের দাবি কাজল মাদক ব্যবসার সাথে জড়িত এবং দির্ঘদিন ধরেই চালিয়ে আসছিলো ব্যবসা ।
ফেন্সিডিলসহ আটক কাজল নিজ এলাকায় মহিলা যুবলিগের সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত হলেও পুলিশের হাতে আটকের পর যুব মহিলা লীগের নেতা অথবা কর্মী হিসেবে কাজলকে পরিচয় দিতে অস্বীকার করেন কেন্দ্রীয় মহিলা যুবলীগের বেশ কজন নেত্রী।
এদিকে, আটকের পর গোয়েন্দা পুলিশের সাথে আলাপকালে জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় কাজলের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে । আশুলিয়া থানার গাজিরচট এলাকার কাজলের স্ত্রী নাজমুন নাহার (৩০)। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা নাজমুন নাহার কাজল মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাতে নাজমুন নাহারের বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ঢাকা জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, আটক ওই নারী মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরন করা হবে বলেও জানান এসআই মনিরুজ্জামান।
যুবলীগের সম্মেলনে ডেলিগেট কার্ডে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার কাজল এর নাম
ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, তার কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা করে তাকে আটক করা হয়নি। তার কোন রাজনৈতিক পরিচয় জানার প্রয়োজন মনে করিনি।
স্থানীয় সুত্র জানিয়েছে, নাজমুন নাহার কাজল মহিলা যুবলীগের ‘স্থানীয় প্রভাবশালী নেত্রী’ । ক্ষমতার দাপট দেখিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এতদিন অপরাধ করে আসছিলো।
ছবিতে অপু উকিলের পাশে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার কাজল
এদিকে, আটক নাজমুন নাহার কাজল নিজেকে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানাতেন । শুধু তাই নয়, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে-২০১৭ নাজমুন নাহার নিজেকে আশুলিয়া থানার সভাপতি পরিচয় দিয়ে কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেন।বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নেত্রীদের সাথেও ছবিতে দেখা যেত কাজলকে।
১৫ ই আগস্টে জাতীয় শোক দিবসের পোস্টারে শোভা পাচ্ছে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার কাজল!
তবে এ বিষয়ে জানতে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সোহানা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানিয়ে দিলেন, আশুলিয়া থানায় যুব মহিলা লীগের কোন কমিটিই নেই।



