ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২৮শে জুন রবিবার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান ।
এ সময় তিনি শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দিয়ে অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান ও পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. আল্ আমিন সারোয়ার, চিকিৎসকগন, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগন প্রমুখ ।
স্বাস্থ্য বিভাগ জানান , নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত ঝুঁকি কমানো এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।





