যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে
যুক্তরাষ্ট্রের এলএনজি কার্গো বাংলাদেশে

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে আনা এই চালানটি মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে। চুক্তি অনুযায়ী, চলতি বছর দেশে পাঁচটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে।

আরও পড়ুনঃ সরকারি চাকরিতে অনাকাঙ্ক্ষিত তদবির হলেই বিভাগীয় ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিকল্প উৎস নিশ্চিত করার উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির এই চুক্তি করা হয়েছে। এরই অংশ হিসেবে চুক্তির প্রথম চালান নিয়ে ‘এলএনজি জেনেভা’ বাংলাদেশে পৌঁছায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি নিয়ে জাহাজটি মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে পৌঁছে। একই দিন বিকেল ৪টা ১২ মিনিটে কার্গো খালাসের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ সাম্প্রদায়িকতা হলো ভারতবর্ষের সবচেয়ে সর্বনাশা আদর্শ -ফজলুর রহমান

প্রথম চালান দেশে পৌঁছানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তির বাস্তবায়ন শুরু হলো। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা তৈরি হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।