রাজধানী ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শহরের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টার এই অভিযানে—
-
মিরপুর বিভাগ: ১৫৩ জন
-
তেজগাঁও বিভাগ: ১১৪ জন
-
ওয়ারী বিভাগ: ৭৯ জন
-
মতিঝিল বিভাগ: ৭৭ জন
-
লালবাগ বিভাগ: ৪০ জন
-
গুলশান বিভাগ: ৩৬ জন
-
উত্তরা বিভাগ: ৩৫ জন
-
রমনা বিভাগ: ২৬ জন
-
গোয়েন্দা বিভাগ (ডিবি): ৪ জন
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি চোরাই মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার পিস রং কাগজ জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ দমন ও মাদক উদ্ধারে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ ধরনের চিরুনি অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম চলছে।





