ঝিনাইদহের কালীগঞ্জ কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা একই সাথে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের আঙিনায় প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অতিথিবৃন্দ এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের প্রত্যেকের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে উৎসাহ প্রদান করেন।
পরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ক্রীড়ামোদী ও সমাজসেবক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুজিত সরকার, সিনিয়র শিক্ষক মনিরুল ইসলাম, অভিভাবক জোগো মায়া বিশ্বাস, পল্লব হোসেন, কৃতি শিক্ষার্থী মহুয়া আফরিন ছায়া, নিরব বিশ্বাস, ফারহান সিফাত ও সুমি মজুমদার প্রমুখ।আলোচনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা ছাড়াও আগামী এসএসসি পরীক্ষার প্রস্ততি হিসেবে রুটিন মাফিক লেখাপড়ার পাশাপাশি আচরনগত শিক্ষার প্রতি অভিভাবক, শিক্ষকবৃন্দ গুরুত্বারোপ করেন।





